ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহারে শিক্ষিকার চুল কেটে দিলেন স্বামী

ঢাকার দোহারে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর ও মাথার চুল কর্তনের অভিযোগ উঠেছে স্বামী বাহারুল ইসলাম হিরুর বিরুদ্ধে। উপজেলার লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী নুপুর সুলতানা বাদী হয়ে স্বামী বাহারুল ইসলাম হিরু’র বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা দাখিল করেন। নুপুর  নবাবগঞ্জ উপজেলার কালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।


জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা গ্রামের মোঃ জালাল উদ্দিনের মেয়ে নুপুর সুলতানার সাথে দোহারের লটাখোলা গ্রামের গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরুর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে ১৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুন দিন পর থেকেই  কয়েকদফায় ১৮ লাখ টাকা শ্বশুরবাড়ি থেকে ধারসহ যৌতুক নেন বাহারুল ইসলাম হিরু। এই দিচ্ছি দিবো বলে এ পর্যন্ত আর ফেরত দেননি। ফের নুপুরকে টাকার জন্য চাপ প্রয়োগ করেন হিরু। এছাড়া নুপুরকে পরকিয়ার কথা বলে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতনও করেন হিরু। মঙ্গলবার নুপুর তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি পৌছলেই শুরু হয় শাররীক নির্যাতন এবং কাঁচি দিয়ে মাথার চুল কর্তন করেন স্বামী হিরু। নুপুর পালিয়ে যায় এবং ঘটনাটি তার বাবাকে জানান। স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে  দোহার থানায় নিয়ে আসেন। পরে নুপুর বাদী হয়ে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দাখিল করেন। বুধবার রাতে মামলা দাখিল হওয়ার পরেই স্বামী বাহারুলকে দোহার থানা পুলিশ গ্রেপ্তার করেন এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করেন। দোহার থানার ওসি তদন্ত কামরুজ্জামান জানান, এটি অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এ ঘটনায় নুপুরের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দাখিল হয়েছে এবং আসামি হিরুকে গ্রেপ্তার করে  আদালতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑